[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চাঁদপুরে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ


sohel প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন /
চাঁদপুরে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ

জাহিদ হোসেন,স্টাফ রিপোর্টার-খুলনা

চাঁদপুর জেলা সদরের চান্দ্রা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব বাখরপুর গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বাখরপুর গ্রামের বাসিন্দা লতিফ গাজীর ছেলে মহসিন গাজী ওরফে মোহন পূর্ব বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মোহনকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Bangla Photocard Generatorv3.7