[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে খাল পুনঃখনন কাজ পরিদর্শন​”


sohel প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন /
লালপুরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে খাল পুনঃখনন কাজ পরিদর্শন​”

লালপুর (নাটোর)প্রতিনিধিঃ:নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছে উপজেলা প্রশাসনের একটি বিশেষ দল। গত ২২ জুন ওয়ালিয়া ব্রিজ থেকে খলিসাডাঙ্গা অভিমুখে চলমান এই খনন কাজ সরজমিনে পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন।​পরিদর্শনকালে প্রশাসনের প্রতিনিধি দলটি খালের খনন কাজের গুণগত মান এবং অগ্রগতি খতিয়ে দেখেন। এ সময় পরিদর্শন দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান এবং উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।​পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন সাংবাদিকদের বলেন,​”প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ওয়ালিয়া ইউনিয়নে যে খাল পুনঃখনন কার্যক্রম চলছে, তা অত্যন্ত সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে। এখন পর্যন্ত কাজের মধ্যে কোনো ধরনের অনিয়মের তথ্য পাওয়া যায়নি। তবে কাজের স্বচ্ছতা বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে আছি। ভবিষ্যতে কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”​তিনি আরও উল্লেখ করেন, এই খালটি পুনঃখনন সম্পন্ন হলে স্থানীয় কৃষি ও মৎস্য খাতে এক বৈপ্লবিক ও ইতিবাচক পরিবর্তন আসবে, যা অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও জীবন-জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটির সফল বাস্তবায়নে তিনি স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে, যারা সরকারি খালের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন, তাদেরকে অনতিবিলম্বে সেসব স্থাপনা সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দেন তিনি।​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২০২৫-২৬ অর্থবছরে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ২ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ওয়ালিয়া ব্রিজ থেকে খলিসাডাঙ্গা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার খাল এবং আড়বাব ইউনিয়নের চন্দনা খালের পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, খনন কাজ শেষ হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূর হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধার ব্যাপক প্রসার ঘটবে।#মোঃআইয়ুব আলী# লালপুরসংবাদদাত#নাটোর# মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।

Bangla Photocard Generatorv3.7