

স্টাফ রিপোর্টর
নওগাঁর মান্দা উপজেলার কয়াপাড়া গ্রামে আত্রাই
নদীতে গোসল করতে নেমে মাশফিক (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মান্দা উপজেলার কয়াপাড়া গ্রামের মামুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে সহপাঠীদের সঙ্গে মাশফিক নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর অসাবধানবশত সে পানিতে তুলে যায়।দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে নদী থেকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :