[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মীরসরাইয়ের করেরহাটের অলিনগরে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনিক অভিযান


sohel প্রকাশের সময় : মে ৩০, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন /
মীরসরাইয়ের করেরহাটের অলিনগরে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনিক অভিযান

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ফেনী নদী সংলগ্ন অলি নগরের মোল্লার ঘাট এলাকার লিচুতলা বাজার, পূর্ব অলিনগর ও তৎসংলগ্ন এলাকায় অবৈধ ভাবে নদী হতে বালু উত্তোলন বন্ধে অভিযান মীরসরাই উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
৩০ মে (শনিবার) দুপুর ২ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত
নদী থেকে বালু উত্তোলনের জন্য বিভিন্ন পয়েন্টের পল্টুনে স্থাপিত ৮টি ও নদীর পাড়ে বিভিন্ন কৌশলে লুকানো অবস্থায় ৬ টি শ্যালো মেশিন সহ মোট ১৪ টি মেশিন এবং প্রায় ৫০০০ ফিট পাইপ বিনষ্ট করা হয়।
একাধিক স্থানে মেশিন বসানোর পল্টুন, পাইপ এবং ভাসমান ড্রাম সহ অন্যান্য অবকাঠামো ও বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
এর আগে গত ২৬ মে অলিনগরের বেশ কয়েকটি স্থানে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছিলো।
কিন্তু, ক্ষমতাধর ব্যক্তি বিশেষের চত্রছায়ায় মাটি ও বালু খেকোরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তাদের ওই হীনকর্ম অব্যাহত রাখলে ও তারা কোনো এক অদৃশ্য কারণে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়/ যাচ্ছে বলে এলাকার বিভিন্ন লোক অভিযোগ করেন।

Bangla Photocard Generatorv3.7