[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের ফটিকছড়ির বাগান বাজার এলাকায় বড় ভাইয়ের ধারালো অস্ত্রাঘাতে ছোটো ভাইয়ের মৃত্যু


sohel প্রকাশের সময় : মে ৩০, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন /
চট্টগ্রামের ফটিকছড়ির বাগান বাজার এলাকায় বড় ভাইয়ের ধারালো অস্ত্রাঘাতে ছোটো ভাইয়ের মৃত্যু

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদয় পাথর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের অস্ত্রাকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
৩০ মে (শনিবার) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত জয়নাল আবেদিন (৩৪) ওইই এলাকার ইলিয়াস কোম্পানীর পুত্র।
ঘটনার পর অভিযুক্ত জাফরকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় অধিবাসীরা।
একাধিক স্থানীয় বাসিন্দা ও নিহতের পারিবারিক সূত্রে জানায়, সকালে উদয় পাথর এলাকার শাহজানের সাথে টিকটক আইডি ব্লক করা নিয়ে জাফরের ঝগড়া এবং মারামারি হয়। ঘটনার পর শাহজান ইলিয়াস কোম্পানীর নিকট ঘটনার বিচার দিতে গেলে ইলিয়াস কোম্পানী জানান, জাফর আমার কথা শুনেনা, সে আমার অবাধ্য। আপনারা তাকে সামাজিক ভাবে সায়েস্তা করেন।
এ নিয়ে বাপের সাথে বড় ছেলে জাফরের মধ্যে কথা কাটাকাটি চলারতাবস্থায় তার ছোট ছেলে জয়নাল আপন পিতার ছেলের এমন আচরনের প্রতিবাদ করতে গেলে বড় ভাই জাফর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই জয়নালকে আঘাত করে বসে।
এতে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে জয়নাল মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার চেষ্টা হাসপাতাল নেয়ার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মুহুর্ত্বের মধ্যে-ই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয় বলে জানা গেছে।নিহত জয়নাল তার পিতার দেয়া জমিতে লেবু বাগান এবং ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো বলে কাঁদতে কাঁদতে তার পিতা বলতে থাকেন।
নিহত জয়নাল এক ছেলে এবং এক মেয়ে সন্তানের পিতা।
ধারালো দিয়ে আঘাত করে ছোটো ভাইয়ের জীবন সংহার কারী/খুনি জাফর এলাকায় মাদক সেবন এবং বিক্রীর সাথে জড়িত রয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করে জানান।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের বলেন, “ঘটনার সাথে জড়িত ছোটো ভাই জয়নালের খুনি বড় ভাই জাফরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ও জানান দেন ওসি।”

Bangla Photocard Generatorv3.7