

উপজেলা প্রতিনিধি
ঈদ শুভেচ্ছা বিনিময় উপলক্ষে আজ সন্ধ্যায় রাজশাহীর দুর্গাপুর বাজার এলাকায় এক চা-চক্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. গোলাম মোস্তফা। কোষাধ্যক্ষ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি
তিনি বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর হাতকে আরও শক্তিশালী করতে আমি সর্বদা প্রস্তুত আছি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি তিনি দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, তাহলে নিজের নীতি ও আদর্শকে সামনে রেখে দুর্গাপুর ও পুঠিয়ার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মাইনুল ইসলাম, সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য সচিব, বর্তমানে দুর্গাপুর মহিলা কলেজ-এর সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. শফিকুল ইসলাম আজম, সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক; যুবদল নেতা মো. সোহেল রানা শহীদ, রাজশাহী জেলা যুবদলের সদস্য; মো. রিমন, সাবেক রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও দুর্গাপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক; যুবনেতা বাবু, জাহাঙ্গীর, সাইদুর, ছাত্রনেতা মরসালিন, ডিগ্রি কলেজ ছাত্রনেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক, যুবনেতা মরসেদ, যুবনেতা জাহাঙ্গীর (ঝালুকা), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :