[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেলে রাখা কোরবানির পশুর পরিত্যক্ত চামড়ার দুর্গন্ধে মীরসরাই পৌরবাসী ওষ্ঠাগত


sohel প্রকাশের সময় : মে ২৯, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন /
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেলে রাখা কোরবানির পশুর পরিত্যক্ত চামড়ার দুর্গন্ধে মীরসরাই পৌরবাসী ওষ্ঠাগত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাই পৌরসদরে কোরবানির পশুর চামড়া স্তুপ করে রাখায় তীব্র দুর্গন্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
চামড়া বিক্রির উদ্দেশ্যে মহাসড়কের পাশে ফুট ওভার ব্রীজের নিচে জড়ো করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে কাঙ্ক্ষিত দামে বেপারি ও আড়তদার না পাওয়ায় অনেক ব্যবসায়ী লোকসানের আশঙ্কায় চামড়াগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে চলে যান। এতে দুইদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকা চামড়াগুলো পচে ভয়াবহ দুর্গন্ধের সৃষ্টি করছে।
স্থানীয় ব্যবসায়ী রুবেল জানায়, মহাসড়ক দিয়ে চলাচলের সময় নাকে রুমাল চেপে যেতে হচ্ছে। অনেকেই শ্বাসকষ্ট ও বমিভাবের মতো সমস্যায় ভুগছেন।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, পরিত্যক্ত অবস্থায় চামড়া ফেলে রাখার বিষয়টি আমার জানা ছিলোনা, খোঁজ খবর নিয়ে কি ব্যবস্থা নেয়া যায় দেখছি।

Bangla Photocard Generatorv3.7