

মোঃ আনোয়ার হোসেন আকন্দ ফারুক আহমেদ, সলঙ্গা:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উপজেলার ৭নং মাধাইনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা চেয়ারম্যান পথপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন আকন্দ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সাথে সমাজে যেন পারস্পরিক সৃষ্টিশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সুদৃঢ় মেলবন্ধন তৈরি হয়—তিনি সেই আশাবাদ প্রকাশ করেন।
মোঃ আনোয়ার হোসেন আকন্দ বর্তমানে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
ঈদ শুভেচ্ছা বার্তায় এই জননেতা ৭নংমাধাইনগর ইউনিয়নসহ উপজেলার সর্বস্তরের মানুষকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। ইউনিয়ন বাসীর সপ্নদৃষ্টা ও উন্নয়নের রূপকার মোঃ আনোয়ার হোসেন আকন্দ এই প্রতিনিধিকে আরো বলেন, ৭নং মাধাইনগরের সম্মানিত সর্বস্তরের জনগণ যদি আমাকে রায় দেন স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন দূর্নীতিমুক্ত,সেবা মুখী প্রশাসন নিশ্চিত করণ, ইউনিয়নের সর্বস্তরের মানুষের অধিকার মাদক,সন্ত্রাস,ধর্ষন,দূনীতি,চাদাঁবাজমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক জনপ্রত্যশার ও জবাব দিহি এবং মর্যাদার প্রতি সবার মতামত অংশগ্রহণই ইউনিয়ন পরিষদ গঠনে আমার হবে আগামীর পথচলা।
আপনার মতামত লিখুন :