[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল ছলিমপুরে পারিবারিক দ্বন্দ্বে পুত্রের আঘাতে পিতার মৃত্যু


sohel প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন /
চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল ছলিমপুরে পারিবারিক দ্বন্দ্বে পুত্রের আঘাতে পিতার মৃত্যু

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : সারাদেশের বিভিন্ন স্থানে যে সময়ে একের পর এক ধর্ষণ ও হত্যা সহ নানাবিধ: ঘটনা ঘটে চলায় সমগ্র দেশের মানুষ নিন্দা-ধিক্কারের পাশাপাশি চলম আতংকের মধ্যে দিন-রজনী পার করে যেতে বাধ্য হতে হচ্ছে সেখানে চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে পারিবারিক দ্বন্দ্বে পুত্রের লাঠির আঘাতে মৃত্যু বরণ করেছেন পিতা।

সারা দেশের মধ্যে গত কয়েক মাসে একাধিক আলোচিত এবং ভয়ংকর ঘটনাস্থল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ওই জঙ্গল ছলিমপুর।
শিক্ষিত-সচেতন সহ দেশের প্রায় সব মানুষ ওই জঙ্গল ছলিমপুরের কথা শুনেননি বা জানেন না যে তা ও নয়। এবার ওই জঙ্গল ছলিমপুরে পারিবারিক দ্বন্দ্বের বলী হতে গিয়ে পুত্রের লাঠির আঘাতে মৃত্যু বরণ কতো হয়েছে জন্মদাতা পিতাকে।
সূত্রে পাওয়া তথ্য মতে, উত্তর চট্টগ্রামের সর্বাধিক আলোচিত সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পারিবারিক দ্বন্দ্বে পুত্র রফিকুল ইসলামের লাঠির আঘাতে জন্মদাতা পিতা শফি উল্লাহ্ (৬৪) মৃত্যুবরণ করেছেন।
প্রাপ্ত সংবাদে প্রকাশ, ২৩ মে (শনিবার) দুপুরের পরে ওই ঘটনা ঘটে।
এই রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্বে পাওয়া সংবাদে জানা গেছে, পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
তবে, ঘটনা কারীকে পুলিশ এখনো ধরতে পারেনি।

Bangla Photocard Generatorv3.7