[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

সিরাজগঞ্জের সলঙ্গাভিজিএফে’রতে সুষ্ঠুভাবে চাল বিতরণ


sohel প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ২:৫৬ অপরাহ্ন /
সিরাজগঞ্জের সলঙ্গাভিজিএফে’রতে সুষ্ঠুভাবে চাল বিতরণ

ফারুক আহমেদ সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণে উদ্বোধন করেন,উল্লাপাড়া-সলঙ্গা আসনের মাননীয় এমপি আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।
বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে তিনি চাল তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন,নব নিযুক্ত প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলন,ট্যাগ অফিসার সোহেল আরমান,ইউনিয়ন পরিষদের মেম্বর শহিদুল ইসলাম শহীদ,শরিফুল ইসলাম,আব্দুল বারিক,আব্দুল খালেক,সুজন,ওয়ার্ড মেম্বর নাজমা,আফরোজা,হাওয়া খাতুনসহ অনেকে।এ সময় ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু জানান,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ইউনিয়নের মোট ২৭৬০টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র এ চাল বিতরণ করা হয়।সংশ্লিষ্ট ট্যাগ অফিসারসহ সকলের উপস্থিতিতে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
তিনি আরও বলেন,প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।এতে নিম্ন আয়ের পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পায়।
চাল পেয়ে উপকারভোগীরা এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

Bangla Photocard Generatorv3.7