[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীর কাদিরগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু


sohel প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন /
রাজশাহীর কাদিরগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আমাদের জন্মভুমি ডেক্স

রাজশাহী মহানগরীর ১৩ নং ওয়ার্ডের কাদিরগঞ্জ পুকুরে ডুবে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ওই শিক্ষার্থী নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কাদিরগঞ্জ পুকুরে সে পড়ে থাকতে পারে বলে সন্দেহ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর পুকুর থেকে ওই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। অনেকেই এ ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয়রা বলছেন, নগরীর বিভিন্ন এলাকায় খোলা পুকুর ও জলাশয়ের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা

Bangla Photocard Generatorv3.7