[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর বিএমএ গেইটের সামনে শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, মারা গেলো শিশু ও।


sohel প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন /
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর বিএমএ গেইটের সামনে শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, মারা গেলো শিশু ও।

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর বিএমএ গেইটের সামনে শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা নিহত হয়েছে।

শেষোতক বাঁচানো গেলো না শিশুটি কে ও।
হ্রদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ১৫ মে (শুক্রবার) রাতে। সূত্রে পাওয়া সংবাদে জানা গেছে, জাকারিয়া হোসেন নয়ন নামক ব্যাক্তি নিজে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী তারিন আক্তার ও শিশু কন্যা ইয়াসা কে নিয়ে ফিরছিলেন নিজ গ্রামের বাড়ি হাটহাজারী থেকে শহরে উদ্দেশ্য কিন্তু সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ রেলগেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিছন থেকে আসা একটি কাবার্ড ভ্যান মোটরসাইকেলটি কে প্রচন্ডভাবে ধাক্কা দেয়। এতে শিশু সন্তানটি ছিটকে পড়ে। শিশু কন্যাকে বাঁচানোর চেষ্টা কালে একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়।
পরে শতো চেষ্টা করে ও শিশু কন্যা সন্তানটিকে ও বাঁচানো যায়নি।
এই ঘটনা হত্যার উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করেছেন তারিন আক্তার এর স্বামী ও শিশু কন্যা ইয়াসা’র বাবা জাকারিয়া হোসেন নয়ন।
ঘটনায় তিনি নিজে ও আহত হন বলে জানা গেছে।
জাকারিয়া হোসেন নয়ন হাটহাজারী উপজেলায় কর্মরত: এবং স্ত্রী তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত: ছিলেন।

Bangla Photocard Generatorv3.7