[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহী কোট বাইপাসের শাহমখদুম হোটেল এন্ড রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ “


sohel প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ১১:০৬ অপরাহ্ন /
রাজশাহী কোট বাইপাসের শাহমখদুম হোটেল এন্ড রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ “

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী নগরীর ব্যস্ততম  কোট স্টেশন বাইপাস মোড়ে অবস্থিত শাহমুখদুম হোটেল এন্ড রেস্টুরেন্ট যার প্রোঃ মোঃ বেলাল তিনি দীর্ঘদিন যাবত সততার সঙ্গে এই স্থানে হোটেল এন্ড রেস্টুরেন্টের ব্যবসা করে আসছেন। দুর্ভাগ্যবশত আজ রোজ শুক্রবার ১৫ই মে ২০২৬ ইং তারিখে আনুমানিক ৮ ঘটিকার সময় মোঃ সাগর নামের এক সন্ত্রাসীর হামলায় ৮০-৯০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
উক্ত ঘটনা জানতে পেরে ঘটনা স্থলে গিয়ে সরজমিনে জানা যায় –
মোঃ সাগর (২৬),পিতাঃ মোঃ হাসান হালদার, রাজশাহী কোট রানী দিঘীর, বর্তমান বাসিন্দা। এই মোঃ সাগর (২৬) মাঝেমধ্যেই শাহমখদুম হোটেল এন্ড রেস্টুরেন্ট এ যখন তখন গিয়ে ইচ্ছামতো যা খুশি খায় কিন্তু কোন টাকা দেয় না। হোটেল মালিক টাকা চাইলে দেশীয় অস্ত্র দ্বারা তাকে ভয়-ভীতি প্রদর্শন করে চলে যায়। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে এমন অবস্থায় আজ রোজ শুক্রবার ১৫ই মে ২০২৬ ইং তারিখে সকাল আনুমানিক ৭:৩০ মিনিটে সকালের নাস্তা করে এই মোঃ সাগর এবং ১০০ টাকার মিষ্টি নিয়ে দাম না দিয়ে জোরপূর্বক চলে যায়। পরবর্তীতে ওই একই দিনে সকাল ৮ঃ০০ ঘটিকার সময় হোটেলে দই এর অর্ডার থাকায় বাইরে থেকে উন্নত মানের অনেকগুলো দই নিয়ে আসা হয়। ঠিক তখনই এই সন্ত্রাসী মোঃ সাগর তাৎক্ষণিক এসে বলে আমাকে দুই কাতারি দই দে তখন হোটেল মালিক মোঃ বেলাল দাম চাইলে সাগর দাম না দিয়ে বলে তোর কোন বাপ আছে তারে ডাক আমি দাম ছাড়াই তোর সব দই নিয়ে চলে যাব। টাকা ছাড়া দই হোটেল মালিক না দেওয়াই তাৎক্ষণিক এই সন্ত্রাসী মোঃ সাগর দেশীয় অস্ত্র দিয়ে হোটেল মালিক কে আঘাত করার উদ্দেশ্যে চালাই হোটেল মালিক বসে পড়লে হোটেলের গ্যালারি তে আঘাত খায় সেই দেশীয় অস্ত্র এবং গ্যালারি ভেঙ্গে তছনছ হয়ে যায় এবং ভিতরে থাকা সকল মিষ্টি খাওয়ার অযোগ্য হয়ে যায় এবং যতগুলো দই এর কাতারি ছিল সবগুলো দেশীয় অস্ত্রের আঘাতে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। এরকম উত্তেজনা মূলক অবস্থায় দোকানের সকল কাস্টমার ভয়ে ছোটাছুটি করে পালিয়ে যায় এক অবস্থায় স্থানীয় ব্যবসায়ীদের তাড়ানি খেয়ে সন্ত্রাসী সাগর পালিয়ে যাই জানা যায় তার সঙ্গে ছিল দেশীয় রামদা, বড় হাসুয়া, এবং ধারালো চাকু। এগুলো ব্যবহার করে সে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করে আসছে বলে জানান স্থানীয়রা। এমন অবস্থায় তাৎক্ষণিক হোটেল মালিক মোঃ বেলাল কাশিয়াডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন, কিন্তু সারাদিন পার হয়ে গেলেও কোন ধরনের কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে কাসিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ভাবে সম্ভব হয়নি।
উপরোক্ত এ বিষয়ে রাজশাহী কোট স্টেশন বাইপাস মোড়ের সকল ধরনের ব্যবসায়ীরগণ আতঙ্কে আছে । তাই এই চাঁদাবাদ সন্ত্রাসী মোঃ সাগর কে অতিসত্বর গ্রেফতার করে সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান অত্র এলাকার সকল ধরনের ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ।

Bangla Photocard Generatorv3.7