[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

দুর্গাপুরে ব্র‍্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ


sohel প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন /
দুর্গাপুরে ব্র‍্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজশাহী-০২ অঞ্চলের দুর্গাপুর এলাকার,ব্র‍্যাক দূর্গাপুর শাখা অফিসের পক্ষ থেকে অত্র এলাকার দরিদ্র সদস্যদের মাঝে উন্নত জাতের টাইগার মুরগীর বাচ্চা বিতরণ করা হয়েছে।

১১মে (সোমবার) সকাল ১০ টায় ব্র‍্যাকের দুর্গাপুর শাখা অফিস প্রাঙ্গণে ৮৯ জন সদস্যের মাঝে ১০ টি করে মোট ৮৯০ টি বাচ্চা বিতরণ করা হয়েছে। বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উক্ত এলাকার এলাকা ব্যবস্থাপক, সিনিয়র শাখা ব্যাবস্থাপকগণ এবং উপকার ভোগী বৃন্দ।
ব্র‍্যাকের সদস্য শারমিন বেগম উচ্ছ্বসিত কন্ঠে আমাদের জানান যে এতদিন জানতাম ব্র‍্যাক মাইক্রো ফাইনান্স শুধুমাত্র ঋণ প্রদান করে। কিন্তু আজ বিনামূল্যে মুরগির বাচ্চা হাতে পেয়ে আমি খুবই খুশি। ব্র‍্যাক মাইক্রো ফাইনান্স গ্রাহকের জন্য নানামুখী সহায়তা দিচ্ছে। ইতিপূর্বে এই অফিস থেকে আমি শীতের কম্বল ও পেয়েছি। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি আমাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। তারা দরিদ্র সদস্যের কথা চিন্তা করে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উন্নত জাতের মুরগির বাচ্চা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের দিয়েছে। মুরগী পালনের মাধ্যমে আমাদের পরিবারের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রির মাধ্যমে আর্থিক ভাবেও লাভবান হবো।

Bangla Photocard Generatorv3.7