[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি বাবু, সম্পাদক ইলিয়াস।


sohel প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন /
বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি বাবু, সম্পাদক ইলিয়াস।

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।

রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন “বাঘা মডেল প্রেসক্লাব” এর কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক (২০২৬-২০২৯) কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি পদে মো.শাহানুর আলম বাবু ( দৈনিক আমাদের সময়/ আমাদের রাজশাহী ) এবং সাধারণ সম্পাদক পদে মো. ইলিয়াস আহমেদ (দৈনিক সংগ্রাম) সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মে ২০২৬ ) সকাল ১১টায় বাঘা মডেল প্রেস ক্লাব’র কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকভাবে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।

নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটির অন্যান্য সদস‍্যরা হলেন, সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ (দৈনিক মুক্তবানি), যুগ্ম-সম্পাদক আব্দুল হক (দৈনিক মুক্ত খবর ), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (দৈনিক একুশের কন্ঠ), অর্থ সম্পাদক শামিম হোসেন ( দৈনিক আজকের বাংলা), দপ্তর সম্পাদক রুহুল আমিন ( দৈনিক মানবকণ্ঠ), প্রচার সম্পাদক মাহামুদুল হাসান কুদ্দুস (দৈনিক দেশ প্রতিদিন), সাংস্কৃতিক সম্পাদক শিবলী সাদিক (দৈনিক সরেজমিন), ধর্ম বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান ভাদু (দৈনিক রাজশাহীর আলো, দৈনিক ঘোষণা) নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিল্লুর রহমান খান (দৈনিক বিজয় বাংলাদেশ /চ‍্যানেল ২৩), মেহেদী হাসান ( দৈনিক সমকাল বার্তা), হোসনে আরা( বিডি ট্রিবিউন), কারিশমা কুমাইরা ( রাজশাহীর সময় ) রাসেদুল হক নয়ন( বাংলার নবকন্ঠ) রাশিদুল ইসলাম হৃদয় ( দৈনিক মুক্তালোক/ বিএমটিভি ) রুবেল ইসলাম (দৈনিক শিরোমণি)।

পূর্বের কমিটির মেয়াদ পূর্ণ হওয়াই আগামী তিন বছরের জন্য এই কমিটি নির্বাচিত করা হয়।
অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে বাঘা মডেল প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়।

সবশেষে নব নির্বাচিত সভাপতি, সম্পাদক সকলের সহযোগিতায় বাঘা মডেল প্রেস ক্লাব কে আগামী দিনে আরও কার্যকর ও গতিশীল করে সাংবাদিকদের দায়িত্ব পালনে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

Bangla Photocard Generatorv3.7