[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে মাদকবিরোধী অভিযান ১জন আটক ও কারাদন্ড”


sohel প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১:১৬ অপরাহ্ন /
লালপুরে মাদকবিরোধী অভিযান ১জন আটক ও কারাদন্ড”

লালপুর (নাটোর)প্রতিনিধিঃ
​নাটোর জেলার লালপুর থানায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, ​গত ৮মে লালপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে মাদক সেবনের অপরাধে লালপুর উপজেলার বালিতিতা ইসলাম পুর গ্রামের মৃত হাজের প্রাং পুএ মোঃহাবিব(৬০) আটক করা হয়
​ ​মোবাইল কোর্টের মাধ্যমে
​আটককৃত ব্যক্তিকে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন-এর নিকট উপস্থিত করা হলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন। অপরাধ স্বীকার ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামীকে
​১০০ (একশত) টাকা জরিমানা এবং
​০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান স্থানীয় পর্যায়ে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখছে।

Bangla Photocard Generatorv3.7