[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

সেফ ফুড অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন সাপাহারের সোহেল রানা


sohel প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন /
সেফ ফুড অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন সাপাহারের সোহেল রানা

জাহাঙ্গীর আলম মানিক সাপাহার (নওগাঁ): নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে ‘সেফ ফুড অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন নওগাঁ জেলার সাপাহার উপজেলার কৃষি উদ্যোক্তা মো: সোহেল রানা।

আজ শনিবার (৯মে) ঢাকায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ৮ম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি সোহেল রানা’র হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

“টেকসই ভবিষ্যতের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা” প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের (বিএসএসএফ) সভাপতি প্রফেসর ড. মো: খালেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: মোহাম্মদ সরোয়ার জাহানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো: আনোয়ারুল ইসলাম সরকার । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মসিউর রহমান।
উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি)-এর সাবেক সদস্য পরিচালক (মৎস্য) ড. মো: মনিরুল ইসলাম। সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আব্দুস সালাম। এছাড়াও ওয়ার্ল্ড ফিশ, হেইফার ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, সিএবি ইন্টারন্যাশনালের (সিএবিআই) কান্ট্রি প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের ১৮ কোটি মানুষের নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণে বর্তমান বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের কৃষি ও খাদ্য ব্যবস্থার যে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, তা পুনরুদ্ধারে গবেষণাকে আরও জোরদার করতে হবে এবং সেই গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সোহেল রানা’র মত উচ্চশিক্ষিত কৃষি উদ্যোক্তাকে সম্মাননা প্রদানের মধ্যমে নিরাপদ কৃষি নিয়ে কাজ করা অনেক তরণ অনুপ্রাণিত হবেন।

তিনি আরও বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার, গবেষক, কৃষিবিদ এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে ‘সোসাইটি ফর সেফ ফুড’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে তিনি সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

সম্মেলনে মোট ৩টি বৈজ্ঞানিক সেশনে ১৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেশনগুলোর বিষয়বস্তু ছিল- স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি; নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ; এবং খাদ্য নিরাপত্তা ও মাইক্রোবায়োলজি। বিশেষ বৈজ্ঞানিক সেশনে ওয়াল্ড ফিশ, হেইফার ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, সিএবি ইন্টারন্যাশনাল এবং মাশরুমের পুষ্টিগুণ বিষয়ক আরও ৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনে প্রায় ৭০টি গবেষণা পোস্টারও প্রদর্শিত হয়।

উল্লেখ্য, সম্মেলনের সহ-আয়োজক হিসেবে ছিল ওয়ার্ল্ড ফিশ, হেইফার ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, সিএবি ইন্টারন্যাশনাল (সিএবিআই) এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (জিএআইএন)। কনফারেন্সের প্লাটিনাম স্পনসর হিসেবে ছিল ইন্টার এগ্রো বাংলাদেশ, গোল্ড স্পনসর হিসেবে রয়েছে নারিশ গ্রুপ এবং সিলভার স্পনসর হিসেবে পৃষ্ঠপোষকতা করছে প্যারাগন ডেইরি।

Bangla Photocard Generatorv3.7