অপরাহ্ণ ০৮:০১
মঙ্গলবার
২২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ের সোনা পাহাড় এলাকায় জোনাকি বাসের ধাক্কায় ২য় শ্রেণীর ছাত্রী নিহত


sohel প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ের সোনা পাহাড় এলাকায় জোনাকি বাসের ধাক্কায় ২য় শ্রেণীর ছাত্রী নিহত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার সোনা পাহাড় এলাকায় দ্রুত গামী জোনাকি পরিবহনের একটি যাত্রী বাহী বাসের ধাক্কায় নুসরাত জাহান (৬) নামের ২য় শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে।

সূত্র জানায়- ৫ মে (মঙ্গলবার) দুপুরের দিকে স্কুল ছুটি হওয়ার পর সড়ক পার হতে গিয়ে দ্রুত গামী যাত্রী বাহী বাসের জোনাকি পরিবহনের ধাক্কায় সে মারাত্মক ভাবে আহত হয়।
স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় ছোট্ট শিশু মেয়েটির মৃত্যুতে তার মা-বাবা সহ পরিবারের সবার কান্না আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠার অবস্থার সৃষ্টি হয়।
এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

Bangla Photocard Generatorv3.7