অপরাহ্ণ ১১:২১
রবিবার
২০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ের নির্লোভ-নিরংহকার ও বিএনপি’র নিবেদিত প্রাণ সাবেক মেম্বার নুর আলম করেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে ফের মেম্বার প্রার্থী


sohel প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ের নির্লোভ-নিরংহকার ও বিএনপি’র নিবেদিত প্রাণ সাবেক মেম্বার নুর আলম করেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে ফের মেম্বার প্রার্থী

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা, স্থানীয় সাবেক মেম্বার ও বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক নুর আলম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার নিজের এলাকা থেকে আবারো মেম্বার পদে প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।

তিনি বিএনপি’র নিবেদিত প্রাণ হিসেবে দলীয় নেতা কর্মীদের কাছে অধিক পরিচিত ও জনপ্রিয়। এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে ও তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনামলে দলের বাঘা বাঘা অনেক নেতা এলাকা ছেড়ে পালিয়ে গেলে ও তিনি এলাকায় থেকে দল এবং দলীয় সাধারণ নেতা কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছিলেন।
তার অতিত সময়ে দল নিবেদিত হিসেবে কর্ম এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সার্বিক দিক পরিচালনা করে যাওয়ার নিমিত্তে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা রাখলে ও কিন্তু সে দিকে না গিয়ে তিনি পূর্ব কায়দায় দল এবং দলীয় সাধারণ নেতা কর্মীদের সহ সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়ার মানসে মেম্বার পদে ই থাকার মনোবাসনা ব্যক্ত করে এগিয়ে যাচ্ছেন বলে তার সতীর্থদের কাছ থেকে জানা গেছে।
প্রাসঙ্গিক বিষয় নিয়ে তার সাক্ষাতে আলাপ করে পরবর্তীতে বিস্তারিত তুলে ধরা হবে।

Bangla Photocard Generatorv3.7