অপরাহ্ণ ০৫:৩৯
রবিবার
২০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাই বিএনপি’র সাবেক সদস্য সচিব আজিজ চৌধুরীর পুত্র আরাফাত চৌধুরী ঢাকা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত, অভিনন্দন


sohel প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন /
মীরসরাই বিএনপি’র সাবেক সদস্য সচিব আজিজ চৌধুরীর পুত্র আরাফাত চৌধুরী ঢাকা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত, অভিনন্দন

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকা দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বাসিন্দা, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর সন্তান মোঃ আরাফাত রহমান চৌধুরী আতিক।

বিগত জুলাই আন্দোলনে আরাফাত রহমান চৌধুরী আতিক ছাত্রদলের হয়ে ঢাকার উত্তাল রাজপথে একজন সংগ্রামী জুলাই যোদ্ধা হিসেবে সবার নজর কাড়েন।
পরবর্তীতে তার ওই অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা দক্ষিণ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
মীরসরাই উপজেলার সন্তান হিসেবে তার এমন দায়িত্ব পাওয়ায় মীরসরাইবাসী গর্বিত।
অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন মীরসরাই উপজেলা বিএনপি, ছাত্রদল সহ অপরাপর সংগঠনের নেতা কর্মীরা।

Bangla Photocard Generatorv3.7