অপরাহ্ণ ০৭:৩৩
শনিবার
১৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ


sohel প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৪:২২ অপরাহ্ন /
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

আমাদের জন্মভুমি ডেক্স

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ০১ মে ২০২৬ তারিখ আনুমানিক ২৩১৫ ঘটিকায় খানপুর বিওপি’র টহল দল টহল চলাকালীন সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানাধীন পশ্চিমপাড়া নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝাউ বনের ভিতরে ফাঁদ পেতে থাকে। দীর্ঘসময় ফাঁদ পেতে থাকার এক পর্যায়ে টহল দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভিতর প্রবেশ করছে। তৎক্ষণাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীর নিকট থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে *৫৩ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও ০২ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন মুক্তারপুর নামক এলাকার কলা বাগানের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকানো অবস্থায় রয়েছে। তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আভিযানিক দল তল্লাশী কার্যক্রম পরিচালনা করে তল্লাশীর এক পর্যায়ে কলা বাগানের মধ্যে একটি বস্তা দেখতে পায়। পরবর্তীতে আভিযানিক দল বস্তাটি খুললে তার মধ্য হতে *৪৫ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Bangla Photocard Generatorv3.7