অপরাহ্ণ ০৬:৩৪
শনিবার
১৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৬০০ লিটার ডিজেল জব্দ


sohel প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন /
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৬০০ লিটার ডিজেল জব্দ

জামাল উদ্দীন :

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (২ মে ২০২৬) মধ্যরাত ১২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক সাম্পান বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে স্থানান্তরকালে আনুমানিক ৬৯ হাজার টাকা মূল্যের ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ডিজেল ও বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোস্ট গার্ড সূত্র জানায়, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7