অপরাহ্ণ ০৫:৪১
শনিবার
১৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে প্রবাসী ও সাধারন ব্যবহার কারীদের আই ডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেফতার”


sohel প্রকাশের সময় : মে ২, ২০২৬, ২:২৮ অপরাহ্ন /
লালপুরে প্রবাসী ও সাধারন ব্যবহার কারীদের আই ডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেফতার”

লালপুর (নাটোর) প্রতিনিধিঃনাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া এলাকায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে একটি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানার পুলিশ। জানা জানা গেছে, গত ১লা মে লালপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে পানসিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, পানসিপাড়া গ্রামের রফিজ মন্ডলের ছেলে বাসেদ আলী(১৭),আশরাফ আলীর ছেলে আব্দুল্লাহ (১৯),বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮), এবং নওপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে লালন আলী (২১) ও, শাহিনুর রহমানের ছেলে শাকিল(১৯)।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডিতে অবৈধভাবে প্রবেশ করতেন। এরপর পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন।
অভিযানের সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।#মোঃআইয়ুব আলী#
লালপুর সংবাদদাতা
#নাটোর# মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।

Bangla Photocard Generatorv3.7