অপরাহ্ণ ০৪:২৪
রবিবার
২০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে আওয়ামী পক্ষপাত:পুষ্ট নাহার এগ্রো হ্যাচারি গ্রুপ কোম্পানির পরিবেশ ধ্বংস ও পাহাড় কাটার পর ও প্রশাসন রহস্যজনক নিরব


sohel প্রকাশের সময় : মে ১, ২০২৬, ১২:৫০ অপরাহ্ন /
মীরসরাইয়ে আওয়ামী পক্ষপাত:পুষ্ট নাহার এগ্রো হ্যাচারি গ্রুপ কোম্পানির পরিবেশ ধ্বংস ও পাহাড় কাটার পর ও প্রশাসন রহস্যজনক নিরব

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত পরিবেশ বিধ্বংসকারী হিসেবে সর্বমহলের কাছে অধিক পরিচিত ‘নাহার এগ্র গ্রুপ’র রাঘব বোয়ালরা পাশ্ববর্তী পাহাড় কেটে নতুন করে আরো একটি প্রতিষ্ঠান গড়ে তুলতেছে মর্মে গোয়েন্দা সংস্থা কর্তৃক খবর পেয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে পুলিশ সমেতো অপরাপর কর্মকর্তারা সরেজমিন অভিযান পরিচালনা করেছেন বলে পাওয়া সংবাদে প্রকাশ।মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার প্রশাসননের অপরাপর কর্মকর্তাদের নিয়ে পুলিশের সহযোগিতায় অভিযান চালাতে গিয়ে ঘটনার বাস্তবতা প্রত্যক্ষ করে ও যথাযথ ব্যবস্থা না নিয়ে নামে মাত্র ৪ দিন কাজ বন্ধ রেখে কাগজ পত্র নিয়ে তার কার্যালয়ে এর ব্যাখ্যা দেয়ার আল্টিমেটাম দিয়ে উক্ত নাহার এগ্রো কোম্পানিকে বহাল তবিয়তে রেখে ফিরে আসেন।

সূত্র জানায়, ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
এ সময় পাহাড় কাটার অপরাধ প্রত্যক্ষ করে তিনি নামে মাত্র ৪ দিনের জন্য কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। আগামী রবিবারে নব নির্মিত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে ফিরে আসেন তিনি।
সূত্র মতে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে মীরসরাইয়ের এমপি ও তৎ সরকারের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের কনভিন্স এর মাধ্যমে নামে মাত্র নাহার এগ্রো হ্যাচারি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরবর্তীতে উক্ত নেতা, এমপি ও মন্ত্রীর আশির্বাদ পুষ্ট হয়ে অট্টালিকা জায়গা দখলে নিয়ে বৃহৎ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়।
এর পর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর পুত্র মাহবুবুর রহমান রুহেল মীরসরাইয়ের এমপি হওয়ার পর থেকে উক্ত নাহার এগ্রো হ্যাচারি গ্রুপ কোম্পানি বেপরোয়া ভাবে কর্মকাণ্ড চালিয়ে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট করে যেতে থাকলে ও প্রভাব প্রতিপত্তির কারণে কেউ মুখ খুলতে সাহস পায়নি।
এর পর আওয়ামী লীগ সরকারের পতনের পর উক্ত নাহার এগ্রো হ্যাচারি গ্রুপ কোম্পানি কিছুটা ঝিমিয়ে পড়লে ও ৫ আগষ্টের পর থেকে কিছু নামধারী নেতা কর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলে পুনরায় শুরু করা হয় পূর্ব কর্ম।
মীরসরাইতে থাকা আওয়ামী দালাল ও পক্ষপাত:পুষ্ট কিছু সাংবাদিক নামধারী ব্যাক্তি বিশেষরা সময় সময় এমনকি মাস ভিত্তিক মোটা অঙ্কের মাসোয়ারা নিয়ে মুখে কলুপ এঁটে থেকে এ সংক্রান্ত বিষয়ে কোনো টু শব্দ করা থেকে ও বিরত থাকে।
আর এ সুযোগে উক্ত নাহার এগ্রো হ্যাচারি গ্রুপ কোম্পানি আরো বেপরোয়া হয়ে উঠে।
শেষোতক গত কয়েক দিন ধরে তারা তাদের প্রতিষ্ঠানের পাশ্ববর্তী পাহাড় কেটে তাতে আরো একটি প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে হাত দেয়। এমতাবস্থায় গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপনে তথ্য উপাত্ত সংগ্রহ করে তা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। গোয়েন্দা সংস্থার সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার অপরাপর প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে পুলিশ সমেতো সেখানে অভিযান চালাতে যান। অভিযান চলাকালীন ঘটনার সত্যতা সাপেক্ষ প্রত্যক্ষ করার পর ও কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে নামে মাত্র ৪ দিন কাজ বন্ধ রাখার আল্টিমেটাম দিয়ে কাগজ পত্র নিয়ে তার অফিসে হাজির হওয়ার কথা বলে ঘটনাস্থল থেকে ফিরে আসায় নানা:মনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছেন।
একদিকে হ্যাচারির পশুদের মলমূত্র ও খাদ্যসামগ্রীর নোংরা আবর্জনা ফেলে পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি পাহাড় কেটে সমতলে পরিণত করে অন্য প্রতিষ্ঠান গড়ে তোলার মতো এমন জঘন্যতম: কর্ম সাধনের অপরাধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী বর্তমান দেশে নির্বাচিত সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

Bangla Photocard Generatorv3.7