

লিখেছেনঃ এ.এইচ.পিন্টু বিশ্বাস।
[ ২৪ জুলাই ২০১৭ ইং তারিখ খুব সকালে মাইকে এজেড ভাই এর মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কবিতাটি রচিত ]
তোমার ক্রিয়াই ধন্য হতো বাঘা রেনেসাঁ ক্লাব
কতো দলের সাথে কতবার জিতেছো ফুটবলের ঐ কাপ।
ফুটবল মাঠে রক্ষণভাগে গোলরক্ষককে দিতে নিরাপত্তা, রাজনৈতিক মাঠেও তুমি ছিলে নির্ভেজাল এক সত্তা।
তুমি ছিলে বাঘা পৌর কৃষকলীগের সভাপতি, অন্য কারো হয়নি কখনো তোমার জন্য ক্ষতি।
দল-মত নির্বিশেষে সবার সাথে তোমার ছিল সখ্যতা, সকলকে আপন বানানো তোমার ছিল এক মহৎ যোগ্যতা।
বাঘাই পাঁচ জন প্রিয় ব্যক্তি থাকলে তুমিও একজন, তাই তো তোমার জন্য নিভৃতে কাঁদে আমার এই কবি মন।
জুম্মার নামাজে মাজার মসজিদে আজও তোমায় খুঁজি, আমাদের চিরচেনা সকলের প্রিয় সেই এজেড ভাই।
তুমি সকলের ভালবাসায় সিক্ত ছিলে এই দুনিয়ায়, পরকালেও আল্লাহ যেন জান্নাত দিন তোমায়।
আপনার মতামত লিখুন :