অপরাহ্ণ ১২:৫৩
বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ের জামায়াত সংশ্লিষ্ট ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক


sohel প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ের জামায়াত সংশ্লিষ্ট ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : কথায় বলে রক্ষক যখন ভক্ষক হয় তখন করনীয় কিছু-ই থাকার কথা নয়! ডিবি পুলিশের কনস্টেবল পদে চাকুরীতে রত: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম।

তিনি ডিবি পুলিশের কনস্টেবল পদে চাকুরীতে রত: ছিলেন ঢাকাতে। আর রাজনৈতিক ভাবে জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত ডিবি পুলিশের কনস্টেবল পদে চাকুরীতে থাকাবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাপর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলে তার মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবা সহ নানাবিধ: মাদকদ্রব্যের বিকিকিনি চালিয়ে আসছিলো বলে বিশ্বস্ত একটি সূত্র জানায়।
অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে তার-হ ই কর্মরত: ডিবি পুলিশের একটি টিম প্রায় ১০ কোটি টাকার হেরোইন সহ উক্ত মাদক ব্যবসায়ী ও ডিবি পুলিশের কনস্টেবল জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
আটককৃত জাহাঙ্গীরের বাড়ি মীরসরাই সদর পৌরসভাতে।
সূত্রমতে, মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানাধীন শহীদ ক্যাপ্টেন মনছুর আলী স্মারনীর পি ডব্লিউ ডি স্টাফ কোয়ার্টার থেকে জাহাঙ্গীর আলমকে হেরোইন সহ গ্রেপ্তার করে।
সূত্র জানায়, ডিবি পুলিশের আড়ালে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ নানা ধরনের অপকর্মের তথ্য পাওয়া গেছে জাহাঙ্গীরের বিরুদ্ধে।