

আমাদের জন্মভুমি ডেস্ক
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোরে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টা ১০ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। নিজ জেলায় তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো শহর ও যাতায়াত পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।বগুড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচি ও মতবিনিময় শেষে আজই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।সন্ধ্যা ৬টায় তিনি পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন
আপনার মতামত লিখুন :