

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রাম এলাকায় শালিশি বৈঠকে নাম উল্লেখিত ৩ জন এবং তাদের সহযোগী অন্যান্যরা মিলে হামলা চালায়। এক পর্যায়ে শালিশি বৈঠক ডাকা শরিফুল আলম নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়।
এই বিষয়ে থানায় মামলা ও দায়ের করা হয়।
এর পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘটনার প্রধান আসামি রিংকু নামক আলোচিত ব্যাক্তিকে গ্রেপ্তার করে।
এই রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত সে থানা হাজতে রয়েছে বলে জানা গেছে।
পুলিশ বলছে তাকে জেল হাজতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এবং ঘটনার সাথে অন্যান্যদেরকে ও গ্রেপ্তারের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :