পূর্বাহ্ণ ০৯:৩১
শুক্রবার
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা ও জাতির পিতার ছবি


sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৯:১১ অপরাহ্ন /
বানারীপাড়ায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা ও জাতির পিতার ছবি

নিজস্ব সংবাদদাতা

বানারীপাড়ায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা ও জাতির পিতার ছবি
বানারীপাড়ায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা, জাতির পিতা ও শেখ হাসিনার ছবি টানিয়েছেন নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
বরিশালের বানারীপাড়া উপজেলায় আওয়ামী লীগের বন্ধ অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলের নেতাকর্মীরা। এছাড়া অফিসটির শাটার ও জানালার গ্রিলে ঝুলিয়ে দেওয়া হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে আওয়ামী লীগের তৃণমূলের কয়েকজন কর্মী অফিসের শাটার ও জানালার গ্রিলের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে চলে যান।

বানারীপাড়া পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, ”আওয়ামী লীগের পতাকা উত্তোলনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে কে বা কারা রাতের আঁধারে দুটি পতাকা ও ছবি রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি অস্পষ্ট থাকায় দলীয়ভাবে এখনো কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের ওপর বিশেষ নজরদারি এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।

Bangla Photocard PROv3.6
Live Preview:
বানারীপাড়ায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা ও জাতির পিতার ছবি