

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা (তৎসময়ের থানা) ছাত্রদল ও যুবদলের সভাপতি,
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সম্মানিত সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি শাহিদুল ইসলাম চৌধুরী বলেছেন- আবদুল্লাহ আল নোমান’র মতো রাজনৈতিক জ্ঞানী-গুনি ও বিচক্ষণ নেতা আর পাওয়া ও দুস্কর হবে আমাদের।
তিনি বলেন, আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম তথা বাংলাদেশের একজন আদর্শিক নেতা ছিলেন।
শাহীদ চৌধুরী বলেন, তিনি শুধু নেতা-ই নন্ চট্টগ্রামের নেতাদের নেতা, বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গনতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও শহীদ জিয়ার আদর্শিক দর্শন তিনি অন্তরে লালন করতেন সব সময়। বর্তমানের এই রাজনৈতিক সংকটময় মুহুর্ত্বে নোমান সাহেবের মতো রাজনৈতিক নের্তৃত্বের খুব বেশি প্রয়োজন ছিলো। অথচ, তিনি আজ আমাদের মাঝে নেই, পরপারের বাসিন্দা হয়ে রয়েছেন!
তিনি তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।
বিএনপি নেতা শাহীদুল ইসলাম চৌধুরী গতকাল চট্টগ্রাম শহরের ‘দি কিং অব চিটাগাং’ এ কেন্দ্রীয় বিএনপি নেতা মরহুম আল নোমান এর স্মরণে আয়োজিত শোক্-স্মরণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
আপনার মতামত লিখুন :