অপরাহ্ণ ১১:৩৩
শুক্রবার
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাজে এলোদুই ৩৭ হাজার টন চাল


sohel প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৫, ৮:২২ অপরাহ্ন /
জাহাজে এলোদুই ৩৭ হাজার টন চাল

জন্মভূমি নিউজ ডেস্ক:
মিয়ানমার ও ভারত থেকে আমদানিকৃত চালের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। দুটি জাহাজে আছে ৩৭ হাজার টন চাল।

বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এরমধ্যে মিয়ানমার থেকে ২২ হাজার টন এবং ভারত থেকে ১৫ হাজার টন চাল এসেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে এসব চাল কেনা হয়েছে।

এর আগেও কয়েক দফায় এই দুই দেশ থেকে চাল কিনেছে অন্তবর্তীকালীন সরকার। দেশে চালের দাম স্থিতিশীল রাখতে এ বছর প্রায় দশ হাজার টন চাল কেনার পরিকল্পনা করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7