পূর্বাহ্ণ ০৮:৩৮
শনিবার
১৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত


sohel প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন /
নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী  উদযাপিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় নাটোর ইউনিক প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভোরের চেতনা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও লালপুর প্রতিনিধি মোঃ শামসুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিক প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার দেবাশিষ কুমার সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ৭১ টেলিভিশন ও দা ডেইলি স্টার নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির সিনিয়র করসপেন্ডেন্ট নাজমুল হাসান, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব এর সভাপতি পি কে এম আব্দুল বারী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ , সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম নান্টু, মোহনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি মো: রাসেদুল ইসলাম, ভোরের চেতনার পত্রিকার বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মো: কায়েস উদ্দিন প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোরের চেতনার সিংড়া উপজেলা প্রতিনিধি ফারুক, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব , চ্যানেল আই এর ক্যামেরা পার্সন ফরহাদ হোসেন, মনজুরুল ইসলাম, সুইট, সাজেদুর রহমান, ফিরোজ আহমেদ, জাহিদুল ইসলাম সোহাগ, বুলবুল আহমেদ, সজিবুর সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ কায়েস উদ্দিন

Bangla Photocard Generatorv3.7