[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহী দুর্গাপুরে পরিত্যক্ত অবস্থায় তিনটি বিদেশি পিস্তল উদ্ধার


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৪, ১:৫৫ অপরাহ্ন / ৪৮
রাজশাহী দুর্গাপুরে পরিত্যক্ত অবস্থায় তিনটি বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর দুর্গাপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি রিভলভার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, ২৮ রাউন্ড গুলি ও শর্টগানের ৭টি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। বৃহস্পতিবার(১৫ আগস্ট) উপজেলার নওপাড়া ইউনিয়ন থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার নওপাড়া ইউনিয়নের তোতাপাড়া কালভার্টের পাশে পরিত্যক্ত অবস্থায় শ‌পিং ব্যাগের ম‌ধ্যে অস্ত্র গু‌লি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী এসে ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুর রাজ্জাক জানান, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল স্থানীয়রা থানায় খবর দিলে সেনাবাহিনী ও পুলিশ সেখানে গিয়ে একটি রিভলভার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, পিস্তলের ২৮ রাউন্ড গুলি ও শর্টগানের ৭টি গুলি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

সেনাবাহিনীর সার্জেন্ট অফিসার ওহায়েস কেরানী) বলেন, অস্ত্রের খবরটি সর্ব প্রথম স্থানীয়রা থানায় জানায় থানা পুলিশ আমাদের খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর টহলটিম অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে সেগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7