অপরাহ্ণ ০২:২৬
শনিবার
১৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে পানিতে ডুবে আবারও এক শিশুর মৃত্যু


sohel প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৪, ৯:০৩ অপরাহ্ন / ১৩
আত্রাইয়ে পানিতে ডুবে আবারও এক শিশুর মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে আবু বক্কর সিদ্দিক (৬) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে আত্রাই উপজেলার সিংসাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গতকাল বুধবার (১৭ জুলাই) সকালের দিকে খেলাধূলা করতে গিয়ে বাড়ী সংলগ্ন জলাসয়ে পড়ে যায়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। প্রত্যেক অভিভবাককে বন্যা মৌসুমে সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।

Bangla Photocard Generatorv3.7