অপরাহ্ণ ১০:২৪
বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তথ্য অধিকার আইনের বিধি-বিধান অবহিতকরণ সভা


sohel প্রকাশের সময় : মে ১৩, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ন / ১২
যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তথ্য অধিকার আইনের বিধি-বিধান অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার
রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) ঘোড়ামারাস্থ রাজশাহী যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তথ্য অধিকার আইনের বিধি-বিধান অবহিতকরণের জন্য এক সভার আয়োজন করে। সোমবার (১৩ মে) বেলা এগারোটায় সভায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী বেকার যুবক ও যুব মহিলারা অংশগ্রহণ করে।

অবহিতকরণ সভায় রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামান তথ্য অধিকার আইনের বিধি-বিধান বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

পরে অংশগ্রহণকারীদের তথ্য অধিকার আইন বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করা হয়।

অন্যান্যের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম. গোলাম মাহবুব, পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো: আতিকুর রহমান শাহ্, তথ্য অফিসার মো: আরিফ হোসাঈন এবং প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকগণ বক্তৃতা করেন।

Bangla Photocard PROv3.6
Live Preview:
যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তথ্য অধিকার আইনের বিধি-বিধান অবহিতকরণ সভা