[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রেলমন্ত্রীর সাথে রাসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ


sohel প্রকাশের সময় : মে ১১, ২০২৪, ১২:২৩ অপরাহ্ন / ১৩
রেলমন্ত্রীর সাথে রাসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

মোঃহালিম কাজী রাজশাহী
রেলমন্ত্রী জিল্লুল হাকিম এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার রাত সাড়ে ৯টায় রাজশাহী সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎকালে রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা সহ রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

2

2