বাঘায় ৩ দিন পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

দেশের খবর
Spread the love

মোঃহালিম কাজী রাজশাহী

রাজশাহীর বাঘায় অপহরণের ৩ দিন পর এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে বাঘা থানার পুলিশ পুঠিয়ার বানেশ্বর থেকে ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী পিয়াস আলীকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১০ মার্চ বাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষ দিয়ে বাড়ি ফেরছিল এক স্কুলছাত্রী। সে হরিরামপুর এলাকায় পৌঁছলে হরিরামপুর গ্রামের আফিদুল মৃধার ছেলে পিয়াস আলী (১৯) সহ তিন বন্ধুর সহায়তায় ছাত্রীকে সিএনজিতে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে ওইদিন পিয়াস আলীকে প্রধান আসামী করে বাঘা থানায় মামলা দায়ের করেন।

বাঘা থানা পরিদর্শক (তদন্ত) সোহেব খান বলেন, অপহৃতাকে উদ্ধার ও গ্রেফতার অপহরণকারীকে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ছাত্রীকে পরীক্ষা-নিরিক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *