[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নরসিংদীতে পর্নোগ্রাফি ভিডিও তৈরির অভিযোগে চক্রের মূল হোতা আটক


sohel প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৬, ৮:২৩ অপরাহ্ন / ০
নরসিংদীতে পর্নোগ্রাফি ভিডিও তৈরির অভিযোগে চক্রের মূল হোতা আটক
শুনুন বাংলায় Ready

মোঃ নিয়াজ মাসুদ স্টাফ রিপোর্টার
পলাশে এনএসআইয়ের অভিযানে আটক, পুলিশের কাছে হস্তান্তর
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ভিডিও তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (পরিচিতি অনুযায়ী) নামে এক ব্যক্তিকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল।
আটক গিয়াস উদ্দিন মিয়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী থানাধীন ভগীরথপুর এলাকায় ইসলাম সিএনজির পাশে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে নিজের পরিবারের কয়েকজন নারী সদস্যের আপত্তিকর ভিডিও ধারণ করতেন বলে অভিযোগ রয়েছে। পরে এসব ভিডিও আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে বিক্রির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেন বলেও প্রাথমিক তথ্যে জানা গেছে।
সূত্র আরও জানায়, প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি গিয়াস উদ্দিনের পরিবার ভগীরথপুরের ভাড়া বাসা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় মঞ্জুর মোর্শেদ লিটন নামের এক ব্যক্তির নবনির্মিত ভবন ‘মা মঞ্জিল ভিলা’তে স্থানান্তরিত হয়।
এমন তথ্য পাওয়ার পর এনএসআই কার্যালয়ের উপপরিচালকের নেতৃত্বে একটি দল তাদের মালামাল বহনকারী গাড়ির গতিবিধির ওপর নজরদারি শুরু করে। পরে অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করা হয়।
অভিযান শেষে আটক ব্যক্তিকে পলাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

2

2