পূর্বাহ্ণ ০৪:২৭
সোমবার
৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, মাটি ও বালু জব্দ


sohel প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৭:০৭ অপরাহ্ন / ০
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ মাটি কাটায়  ৫০ হাজার টাকা জরিমানা, মাটি ও বালু জব্দ
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করে মাটি ভর্তি একটি ট্রাক আটক করেছে থানা পুলিশ।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও করা হয়েছে।
১৭ অক্টোবর (শনিবার) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ফকিরাচান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
অভিযানে মাটিভর্তি একটি ট্রাক ও আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল করিম (৩৭) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত লাল মিয়ার পুত্র। জব্দ করা মাটি একটি সরকারি প্রতিষ্ঠানে প্রদান করা হয়েছে।
শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, জনস্বার্থে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

2

2