পূর্বাহ্ণ ০৪:০৯
রবিবার
৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ১০৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মিনহাজ হোসেন মিলন (৩৫)’কে গ্রেফতার করেছে সিপিএসসি এসআরবি-৫ রাজশাহী।


sohel প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন / ০
রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ১০৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মিনহাজ হোসেন মিলন (৩৫)’কে গ্রেফতার করেছে সিপিএসসি এসআরবি-৫ রাজশাহী।
শুনুন বাংলায় Ready

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর ২০২৬ তারিখ ১৯৫০ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন গোছা বাজার হাজি মার্কেটের রং মিস্ত্রি মোঃ মিনহাজ হোসেন মিলন তার রং এর দোকানে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত দোকানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মিনহাজ হোসেন মিলন, পিতা: মোঃ মিজানুর রহমান, সাং: গোছা, থানা: মোহনপুর জেলা: রাজশাহী’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ১০৬ গ্রাম হেরোইন এবং ০২ টি মোবাইল ফোন নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

পরবর্তীতে আসামী এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

2

2