
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুর এলাকায় পানিতে ডুবে দুই চাচাতো-জেঠাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, অবুঝ ওই শিশু কন্যা ফটিকছড়ির ধর্মপুর এলাকার হায়দার আলী তালুকদার বাড়ির পুকুরের পাড়ে সন্ধ্যা ঘনিয়ে আসার সময় ও উক্ত দুই শিশু কন্যা খেলা রতাবস্থায় পানিতে পড়ে ডুবে যায়।
সন্ধ্যা-রাত হয়ে গেলে ও তাদের ঘরে ফিরে আসতে না দেখে পরিবারের লোকজন চারিদিকে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে লাইটের আলোয় পুকুরে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু, তার আগেই তারা মৃত্যু বরণ করে বলে পাওয়া খবরে প্রকাশ।
তাৎক্ষণিক এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত নাম সহ বিস্তারিত আর কিছু জানা যায়নি।
আপনার মতামত লিখুন :