
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের খিলমোগল ইশান সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল শীল নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
২৬ সেপ্টেম্বর (শনিবার) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাস জীবন শেষে দেশে ফেরা উজ্জ্বল নিজ এলাকায় থাকার সময় খোলা বৈদ্যুতিক তার বা ত্রুটিপূর্ণ সংযোগের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পরই স্থানীয় অধিবাসীরা তাকে গুরুতর: আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
তবে চিকিৎসকদের চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালের কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :