[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রহনপুরে রেল দুর্ঘটনা, অজ্ঞাত একজনের মৃত্যু। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ`


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন /
রহনপুরে রেল দুর্ঘটনা, অজ্ঞাত একজনের মৃত্যু। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ`

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রহনপুর স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে রহনপুর পৌর কলেজ গেট সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৭ আপ ‘রহনপুর কমিউটার’ ট্রেনটি রহনপুর স্টেশনে প্রবেশের সময় ওই নারী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। রহনপুর স্টেশনের সহকারী মাস্টার মানসুরা খাতুন বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে শোনা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশ থেকে মরদেহটি সরিয়ে নেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। কীভাবে ওই নারী নিহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Bangla Photocard Generatorv3.7

2

2