[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন


sohel প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন /
নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিনিয়র স্টাফ রিপোর্টার এ এম শাহানা খাতুন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।

​রোববার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং নিয়ামতপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নজরুলসংগীত ও নৃত্য পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিদ্রোহী কবির সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নিবিড় পরিচয় ঘটিয়ে তাদের মধ্যকার লুক্কায়িত সাংস্কৃতিক প্রতিভা বিকশিত করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

​উদ্বোধনী পর্বে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Bangla Photocard Generatorv3.7

2

2