[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা: গণতন্ত্র পুনর্দখল ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার রাজশাহী মহানগর যুবদলের


sohel প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৬, ১১:৫০ অপরাহ্ন /
প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা: গণতন্ত্র পুনর্দখল ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার রাজশাহী মহানগর যুবদলের

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
​এই শুভক্ষণে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করা হচ্ছে দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। একই সাথে স্মরণ করা হচ্ছে বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই-সংগ্রামে নেতৃত্ব দেওয়া আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে অবদান রাখা ও জীবন উৎসর্গকারী সকল ত্যাগী নেতা-কর্মীকে। ৫ আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ও নতুন বাংলাদেশের সূচনা সেই দীর্ঘ লড়াইয়েরই ফসল।
​১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হওয়া বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি বাংলাদেশি জাতীয়তাবাদ, জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রতীক। ফলে এই দিনটি নেতাকর্মী ও সমর্থকদের কাছে নতুন করে আদর্শ ও ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।
​এক যৌথ শুভেচ্ছা বার্তায় রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন অনুপ্রেরণার দিন। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে বুকে ধারণ করে আমরা তারুণ্যের শক্তি দিয়ে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ

Bangla Photocard Generatorv3.7

2

2