[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

তানোরে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী উৎসবের সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন /
তানোরে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী উৎসবের সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

তানোর উপজেলা প্রতিনিধি প্রফুল্ল সরকার
জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতি, সৃষ্টি ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজশাহীর তানোরে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসন, তানোরের উদ্যোগে উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি (লাইভ) সম্প্রচার করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে আয়োজিত এ লাইভ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট শিক্ষাবিদগণ। অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে বক্তারা জাতীয় কবির বৈচিত্র্যময় জীবন, সাম্যবাদী চিন্তা এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর কালজয়ী লেখনীর গুরুত্ব তুলে ধরেন।
​একই সময়ে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে লাইভ প্রোগ্রামটি মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদর্শনের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বসেই সরাসরি এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।
​আয়োজক সূত্রে জানা যায়, নজরুল বর্ষব্যাপী তানোরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও সাহিত্য আলোচনার আয়োজন করা হবে। ভার্চুয়াল এই সংযোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও কবি নজরুল সম্পর্কিত এই উদযাপনে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাওয়ায় স্থানীয় সুশীল সমাজ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Bangla Photocard Generatorv3.7

2

2