

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে দুই প্রেসক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই! এক প্রেসক্লাব সম্মেলনের মাধ্যমে আজ কমিটি গঠন করে আপাতত: লড়াইয়ের ইস্তফা ঘটানো হয়েছে। এবার আসছে অপর প্রেসক্লাবের সম্মেলনীয় লড়াই।
নব গঠিত সাঈদ ভূঁইয়া ও মাঈন উদ্দিন এর কমিটি গঠন কল্পের প্রোগ্রামে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রেখে তাদের কমিটি কে বৈধতা দিলেন মীরসরাইয়ের বিএনপি’র এমপি নুরুল আমিন।
আর অপর প্রেসক্লাবের সম্মেলনের মাধ্যমে গঠিতব্য কমিটির প্রোগ্রামে ও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখার মাধ্যমে সেই প্রেসক্লাবের কমিটিকে ও বৈধতা দিবেন নিশ্চয়ই।
এর বাইরে রয়েছে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা প্রেসক্লাব। যে প্রেসক্লাব এ রয়েছে দুই টি কমিটি!
অপরদিকে এক-ই রয়েছে বারইয়ারহাট পৌরসভা প্রেসক্লাব!!
এখন বলাবাহুল্য, এমপি সাহেব কয়টি প্রেসক্লাবকে বৈধতা দিতে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখবেন? এ ছাড়া আরো রয়েছে সাংবাদিকদের সাংগঠনিক ক্লাব এবং একাধিক সংস্থা! যাহা বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে দেখা না গেলেও আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর থেকে গজাতে গজাতে শেষ পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সীমা ছাড়া ডালপালা গজিয়ে মীরসরাইয়ের সাংবাদিকতার বারোটা/তেরোটা বাজিয়ে ছাড়ছে।
বিগত ১৭ বছর তাদের কাউকে দেখা না গেলেও তারা এখন নিজেদের কে বিএনপি’র সাংবাদিক পরিচয় দিয়ে সবাই মনে করে এমপি কে উপস্থিত রাখতে পারলেই তাদের প্রেসক্লাব এবং সাংবাদিক নামীয় জমজমাট ব্যবসার বৈধতা নিতে পারলেই তারা সাকসেস। পুরো বিষয়টি এমপি নুরুল আমিন বুঝতে পারলে ও তাকে বুঝে উঠার সুযোগ দিচ্ছে না আশপাশে থাকা নেতা নামধারী কিছু ব্যক্তি।
আপনার মতামত লিখুন :