[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মাদকমুক্ত ও জুয়ামুক্ত সমাজ গড়তে আরএমপির বোয়ালিয়া থানা পুলিশের বিশেষ অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রম


sohel প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৬, ২:৫৭ অপরাহ্ন /
মাদকমুক্ত ও জুয়ামুক্ত সমাজ গড়তে আরএমপির বোয়ালিয়া থানা পুলিশের বিশেষ অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রম

আমাদের জন্মভূমি নিউজ ডেক্স

নগরীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে নেমেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে থানা এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জোরদার করা হয়েছে ব্যাপক গণসচেতনতামূলক প্রচার কার্যক্রম।
বোয়ালিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নতুন করে কেউ যেন এ ধরণের অপরাধে জড়াতে না পারে, সে লক্ষ্যে তৎপর রয়েছে পুলিশ।
শুধু আইনি পদক্ষেপ বা গ্রেপ্তার অভিযানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না বোয়ালিয়া থানা পুলিশ। অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে স্থানীয় সাধারণ জনগণ, ব্যবসায়ী, কমিউনিটি লিডার এবং তরুণদের সাথে নিয়ে থানা এলাকার গুরুত্বপূর্ণ মোড়, অলিগলি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে নিয়মিত বিট পুলিশিং সভা,
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদক ও জুয়া কেবল ব্যক্তিকেই ধ্বংস করে না, একটি পরিবার তথা পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। অপরাধ দমনে পুলিশের অভিযানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। আমরা বোয়ালিয়া থানাকে সম্পূর্ণ মাদক ও জুয়ামুক্ত এলাকা হিসেবে দেখতে চাই। অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
পুলিশের এ ধরনের অল-আউট অ্যাকশন এবং মাঠপর্যায়ের প্রচার কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল। তাদের মতে, নিয়মিত অভিযান ও পুলিশের সরাসরি উপস্থিতির কারণে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরবে।

Bangla Photocard Generatorv3.7

2

2