[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৬, ১:২০ অপরাহ্ন /
নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযান।

নওগাঁর মান্দায় পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি দল মান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মান্দা থানাধীন সতিহাট ঋষিপাড়া গ্রামের এক মুদি দোকানি দোকানদারির পাশাপাশি নিজ বাড়িতে গাঁজা মজুত করে মাদক ব্যবসা করে আসছেন।

সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ডিবি পুলিশের অভিযানিক দল স্থানীয় লোকজনের উপস্থিতিতে শ্রীরামপুর ঋষিপাড়া এলাকার জিতেন্দ্র নাথের (৪০) বাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়ির সিঁড়ির নিচে বিশেষ কায়দায় রাখা কালো পলিথিনে মোড়ানো ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে জিতেন্দ্র নাথের স্ত্রী পলি রানী ঋষি (৩০)-কেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, জিতেন্দ্র নাথ প্রতি সপ্তাহে সীমান্ত এলাকা থেকে ২ থেকে ৩ কেজি গাঁজা ১৫ থেকে ১৬ হাজার টাকা কেজি দরে কিনে ১৮ থেকে ২৯ হাজার টাকা কেজি দরে বিক্রি করতেন বলে জানা গেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7