[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

পবা উপজেলাবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন মাওলানা নূরুজ্জামান


sohel প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ন /
পবা উপজেলাবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন মাওলানা নূরুজ্জামান

পবা, রাজশাহী প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পবা উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আলেমেদ্বীন প্রভাষক হাফেজ মাওলানা মোঃ নূরুজ্জামান।

ঈদুল আযহা উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে তার পক্ষ থেকে শুভেচ্ছা ব্যানার টানানো হয়েছে। ব্যানারে তিনি উপজেলার সকল মুসলমান ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানান।

মাওলানা মোঃ নূরুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা সকলে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।”

প্রচারে: পবা উপজেলাবাসী, রাজশাহী।

Bangla Photocard Generatorv3.7